Online Examination System
Total Marks:
100
Time:
Name:
*
Email Address:
*
1. একটি সম্পত্তি নিলাম বিক্রয়ের কার্যক্রমে একজন অ্যাডভোকেট কোনো পক্ষকে প্রতিনিধিত্ব করলে তিনি -
সম্পত্তিটি নিজে ক্রয় করতে পারবেন
সম্পত্তিটি বেনামীতে ক্রয় করতে পারবেন
পারিতোষিকের পরিবর্তে সম্পত্তিটি ক্রয় করতে পারবেন
সম্পত্তিটি বা তার কোনো অংশ কোনোভাবেই ক্রয় করতে পারবেন না
2. The Evidence Act, 1872 এর কত ধারা অনুযায়ী বোবা সাক্ষী (Dumb Witness) সাক্ষ্য দিতে পারে ?
১১৯ ধারা
১২০ ধারা
১১৮ ধারা
১২১ ধারা
3. The Penal Code, 1860 অনুযায়ী ৩১৭ ধারায় পিতা বা মাতা অথবা তত্বাবধায়ক কর্তৃক কত বছরের নিম্নবয়স্ক শিশুর পরিত্যাগ ও বর্জনকরণ কে শাস্তিযোগ্য করা হয়েছে ?
১৬ বছর
১৮ বছর
১২ বছর
২০ বছর
4. নিম্নলিখিত কোন ক্ষেত্রে বলপ্রয়োগ অপরিহার্য উপাদন নয় ?
চুরি
বলপূর্বক গ্রহণ
ডাকাতি
দস্যুতা
5. পৌষ্য গ্রহণ বৈধ হয়েছে এই মর্মে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার তামাদির মেয়াদ ?
৬ মাস
১ বছর
৩ বছর
৬ বছর
6. চুক্তিভুক্ত কোনো বিষয় দুইটি স্বতন্ত্র অংশে বিভক্ত যার এক অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। এই ক্ষেত্রে অপর অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন -
আদায়যোগ্য
আদায়যোগ্য নয়
ক্ষতিপূরণসহ আদায়যোগ্য
চুক্তি বাতিলযোগ্য
7. অস্থায়ী নিষেধাজ্ঞার (Temporary Injunction) আদেশ অমান্য করার বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে -
The Code of Civil Procedure, 1908 এর ২৬ আদেশের ২ নিয়মে
দেওয়ানি কার্যবিধির ২৫ আদেশের ১ নিয়মে
দেওয়ানি কার্যবিধির ৩৮ আদেশের ৩ নিয়মে
দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশের ২(৩) নিয়মে
8. দেওয়ানি মোকদ্দমায় আরজি প্রত্যাখ্যান হবে (Rejection of Plaint) কোন ক্ষেত্রে ?
তামাদি বারিত হলে
বারিত হলে
পর্যাপ্ত কোর্ট ফি প্রদত্ত না হলে
এখতিয়ারবিহীন আদালতে মোকদ্দমা করা হলে
9. জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য কোনো জেলায় অবস্থিত ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করার দরখাস্ত কোন আদালতে করতে হবে ?
হাইকোর্ট বিভাগে
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
দায়রা আদালতে
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
10. The Code of Criminal Procedure, 1898 এর চার্জ কি পরিবর্তন বা সংশোধন করা যাবে ?
করা যাবে না
রায় দেওয়ার পূর্বে যেকোনো সময় করা যাবে
রায় দেওয়ার পর করা যাবে
খ ও গ উভয়ে
11. প্রধান বিচারপতি বার কাউন্সিলের নিম্নলিখিত কোন কমিটির চেয়ারম্যান মনোনীত করেন ?
শিক্ষা কমিটির
নিবন্ধন কমিটির
অর্থ কমিটির
নির্বাহী কমিটির
12. The Evidence Act, 1872 এর অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার -
বোধশক্তির ওপর
নিজের ওপর
ধর্মের ওপর
জাতীয়তার ওপর
13. The Penal Code, 1860 এর অধীন অবৈধ বাধার সর্বোচ্চ শাস্তি এবং জরিমানা কি ?
১ মাস এবং ৫০০ টাকা
১ বছর এবং ১০০০ টাকা
১০ মাস এবং ১০০০ টাকা
১ বছর এবং ৫০০ টাকা
14. সরকারি কর্মচারী নয় জেনেও সরকারি কর্মচারীর ছদ্মবেশে কোনো কাজ করলে বা করার চেষ্টা করলে তা The Penal Code, 1860 এর কত ধারায় দণ্ডনীয় ?
১৬৯ ধারায়
১৭০ ধারায়
১৭১ ধারায়
১৭২ ধারায়
15. The Limitation Act, 1980 এর ৬ ধারায় কয়টি বিষয়কে আইনগত অপারগতা হিসেবে (Legal Disability) উল্লেখ করা হয়েছে ?
২ টি
৩ টি
৪ টি
৬ টি
16. যখন চুক্তির বিষয়বস্তুর এক অংশ সম্পাদন করা যায় কিন্তু অন্য অংশ সম্পাদন করা উচিৎ নয়, তাহলে যেই অংশ সম্পাদনের যোগ্য সেই অংশ সম্পর্কে চুক্তি প্রবলের আদেশ দেওয়া যায়। এই বিধান The Specific Relief Act, 1877 এর কোন ধারায় বর্ণিত আছে ?
১৪ ধারা
১৫ ধারা
১৬ ধারা
১৭ ধারা
17. নিম্নের কোন ক্ষেত্রে একটি মোকদ্দমা অ্যাবেট হবার কারণ উদ্ভব হতে পারে ?
প্রতিদ্বন্দ্বী পক্ষের মৃত্যু
প্রতিদ্বন্দ্বী পক্ষের দেশান্তর
প্রতিদ্বন্দ্বী পক্ষের দেওলিয়াত্ব
পূর্বোক্ত সবগুলো কারণ
18. রিভিশন দায়েরের প্রধান কারণ হলো -
দেওয়ানি আদালতের আইনগত ভুল সনাক্ত করতে
ন্যায়বিচারের ব্যর্থতা সমাপন করতে
সঠিক সিদ্ধান্ত নিতে
ক এবং খ উভয়
19. তল্লাশি চালাতে সর্বনিম্ন কতজন লোকের উপস্থিতি প্রয়োজন -
২ জন
১ জন
৩ জন
৪ জন
20. একই ধরনের সর্বনিম্ন কয়টি অপরাধ ১ বছরের মধ্যে হলে, একত্রে অভিযোগ গঠন করে বিচার করা যাবে ?
২ টি
৪ টি
৩ টি
৬ টি
21. বার কাউন্সিলের হিসাবসমূহ অডিট করবে -
সচিব, অর্থমন্ত্রনালয়
অডিটর
সুপ্রীম কোর্টের বিচারপতি
উপরের যেকোনো একজন
22. মামলার কোনো পক্ষের স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী হবেন, যদি মামলাটি হয় -
ফৌজদারি মামলা
দেওয়ানি মোকদ্দমা
দেওয়ানি ও ফৌজদারি উভয়ই
প্রশাসনিক ট্রাইব্যুনালে বিচারাধীন
23. The Penal Code, 1860 এর ৩০০ ধারায় বর্ণিত ব্যতিক্রম সাপেক্ষে মোট কয়টি ক্ষেত্রে সংঘঠিত অপরাধজনক নরহত্যা খুন বলে গণ্য হবে ?
৪ টি
৫ টি
৬ টি
৭ টি
24. The Penal Code, 1860 অনুযায়ী মুদ্রা জালকরণের যন্ত্র প্রস্তুত বা বিক্রয় করলে কত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ?
৩ বছর
৪ বছর
৫ বছর
৬ বছর
25. The Penal Code, 1860 অনুযায়ী সরকারি কর্মচারী বা ব্যাংকের বণিক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কি ?
২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
26. তামাদির মেয়াদ সম্পর্কে The Limitation Act, 1908 এর প্রথম তফসিলে কোনো বিধান না থাকলে মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ ৬ বছর। The Limitation Act, 1908 এর কত Article একথা বলা হয়েছে ?
১১০ Article
১১৫ Article
১২০ Article
১২২ Article
27. ‘ক’ ১০০ মন গম, ‘খ’ এর নিকট বিক্রয় করার চুক্তি করে। কোনো কারণ ব্যতিরেকেই উক্ত গম ‘খ’ কে সরবরাহ করা হয়নি। ‘খ’ এর প্রতিকার কি ?
‘খ’ সুনির্দিষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারবে
‘খ’ ক্ষতিপূরণ লাভ করতে পারবে
‘খ’ ক্ষতিপূরণ পাবে না
‘খ’ শুধুমাত্র চুক্তির ক্রয়মূল্য ফেরত পাবে
28. সহকারী জজ আদালত প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় ?
৩০ দিন
৬০ দিন
৯০ দিন
১২০ দিন
29. বিবাদী জেলে থাকলে সমন দিতে হবে -
বিবাদীর আত্মীয়কে
বিবাদীর প্রাপ্তবয়স্ক পুরুষ আত্মীয়কে
জেলের দায়িত্বে থাকা কর্মকর্তাকে
বিবাদীর প্রতিনিধিকে
30. ফরিয়াদী অনুপস্থিত থাকলে ম্যাজিস্ট্রেট কী আদেশ দিতে পারেন ?
আসামি খালাসের আদেশ
উপযুক্ত কারণ থাকলে শুনানী মুলতবির আদেশ
ফরিয়াদির প্রতি খরচের আদেশ
ক ও খ এর যেকোনো একটি
31. The Code of Criminal Procedure, 1898 এর কত ধারা অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আত্মহত্যা বা হত্যার সুরতহাল তদন্ত করে ?
১৭৫ ধারা
১৭৪ ধারা
১৭৩ ধারা
১৭২ ধারা
32. কতজন বার কাউন্সিলের সদস্য আইন শিক্ষা কমিটিতে থাকে ?
১ জন
২ জন
৫ জন
৩ জন
33. আদালতে মামলার একটি পক্ষ নিজের সাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন (Leading Question) করতে পারে ?
যেকোনো বিষয়ে
স্বীকৃত বিষয়ে
তর্কিত বিষয়ে
বিশেষজ্ঞ বিষয়ে
34. The Penal Code, 1860 অনুযায়ী মারাত্মক অস্ত্রে সজ্জিত ব্যক্তি দাঙ্গার অপরাধে দোষী হলে শাস্তি হতে পারে সর্বোচ্চ -
৩ বছর কারাদণ্ড
২ বছর কারাদণ্ড
৪ বছর কারাদণ্ড
৬ বছর কারাদণ্ড
35. এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা মোকদ্দমার কার্যধারায় ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিতে হবে। The Limitation Act, 1908 এর কত ধারায় তা উল্লেখ করা হয়েছে ?
১২ ধারা
১৩ ধারা
১৪ ধারা
১৫ ধারা
36. আদালত মনে করলে দলিল বাতিলের মোকদ্দমায় দলিল বাতিলের আদেশ ছাড়াও অন্য পক্ষকে আর্থিক ক্ষতিপূরণ দিতে পারে তা The Specific Relief Act, 1877 এর কত ধারায় উল্লেখ আছে ?
৩৯ ধারা
৪০ ধারা
৪১ ধারা
৪২ ধারা
37. আদালত কোনো পক্ষের অনুরোধে কোনো মোকদ্দমায় দোতরফা শুনানীর আগে সর্বোচ্চ কয়টি মুলতবি অনুমোদন করতে পারে ?
৫ টি
৬ টি
৪ টি
৭ টি
38. প্লিডিংসে (Pleadings) কোনটি উল্লেখ করার প্রয়োজন নেই ?
মামলার পক্ষ
সাক্ষ্য প্রমাণ
ঘটনাবলী
কোনোটি নয়
39. চার্জ গঠনের পর, আসামি উক্ত অপরাধ স্বীকার করেন কিনা, তা The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করেন ?
২৪১ক ধারা
২৪১খ ধারা
২৪২ ধারা
২৪৩ ধারা
40. The Code of Criminal Procedure, 1898 এর ১৬৪ ধারা অনুসারে আসামির দোষস্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা কার ?
জেলা ম্যাজিস্ট্রেট
নির্বাহী ম্যাজিস্ট্রেট
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
মেট্রোপলিটন যুগ্ম দায়রা জজ
41. কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপর্যুপরি -
২ বারের বেশী
৩ বারের বেশী
৪ বারের বেশী
৫ বারের বেশী
42. ‘ক’ একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে ইচ্ছুক। ‘ক’ কে অবশ্যই প্রমাণ করতে হবে -
দলিলটি হারিয়ে গেছে
দলিলের বিবরণ
দলিলটি বাতিল
দলিলটি রেজিষ্ট্রিকৃত
43. The Penal Code, 1860 অনুযায়ী নারী ধর্ষণের (Rape) শাস্তি কি ?
যাবজ্জীবন কারাদণ্ড
১০ বছর পর্যন্ত কারাদণ্ড
অর্থদণ্ড
উপরের সবগুলো
44. যে ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে তার শাস্তি হতে পারে -
অনধিক ৬ মাস
অনধিক ২ মাস
অনধিক ১২ মাস
অনধিক ২ বছর
45. একতরফা ডিক্রি রদের আদেশ লাভের জন্য বিবাদীর দরখাস্তের তামাদির বিধান, The Limitation Act, 1980 এর কত নং Article এ বর্ণিত আছে ?
Article ১৬১
Article ১৬২
Article ১৬৪
Article ১৬০
46. আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয়, একটি -
লিখিত দলিল সম্পাদনের ক্ষেত্রে
লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে
চুক্তি রদের ক্ষেত্রে
সম্পত্তির স্বত্ব ঘোষণার ক্ষেত্রে
47. বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে তার মোকদ্দমা -
ডিক্রি হবে
প্রত্যাখ্যাত হবে
খারিজ হবে
ফেরত দেওয়া হবে
48. যদি কুরিয়ার সার্ভিস ৩০ দিনের মধ্যে সমন পাঠাতে ব্যর্থ হয়, তাহলে আদালত -
৫০০ টাকা জরিমানা
২০০ টাকা জরিমানা
তালিকা থেকে কুরিয়ারের নাম বাদ দিতে পারে
১০০ টাকা জরিমানা
49. যদি কুরিয়ার সার্ভিস ৩০ দিনের মধ্যে সমন পাঠাতে ব্যর্থ হয়, তাহলে আদালত -
৫০০ টাকা জরিমানা
২০০ টাকা জরিমানা
তালিকা থেকে কুরিয়ারের নাম বাদ দিতে পারে
১০০ টাকা জরিমানা
50. নিম্নলিখিত কোন ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায় না ?
আপিলযোগ্য মামলায়
আপিলযোগ্য মামলায় আপিল না করা হলে
অব্যাহতি আদেশের বিরুদ্ধে
কোনোটি নয়
51. গণউৎপাত (Public Nuisance) সংক্রান্ত বিধান প্রযোজ্য না -
জেলা এলাকায়
বিভগীয় এলাকায়
মেট্রোপলিটন এলাকায়
উপরের সবগুলো
52. The Evidence Act, 1872 এর ১৩৭ ধারায় নিম্নলিখিত কোন বিষয়টি সংজ্ঞায়িত করা হয়েছে ?
জবানবন্দি
জেরা
পুনঃজবানবন্দি
উপরের সবগুলো
53. The Evidence Act, 1872 এর ৩০ বছরের পুরানো একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে, যদি দলিলের সম্পদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে, যদি দলিলটি -
রেজিস্ট্রিকৃত হয়
সঠিক ব্যক্তির দখল থেকে আসে
গণস্বার্থ সংশ্লিষ্ট হয়
ষ্ট্যাম্পযুক্ত হয়
54. ‘Y' এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে, সেই রাস্তায় ‘X' বিঘ্ন সৃষ্টি করে। এতে ‘Y’ এর চলাচল বাধাগ্রস্থ হয়। ‘X' এর কৃত অপরাধ হলো -
অন্যায় আটক
অন্যায় অর্পণ
অন্যায়ভাবে বাধা
অন্যায় নিয়ন্ত্রণ
55. ‘ক’ থানায় অভিযোগ করে যে, তার ভাই ‘খ’ একটি সাদা কাগজে তাদের পিতার সই নকল করেছে। The Penal Code, 1860 অনুসারে এটা কোন ধরনের অপরাধ ?
জালিয়াতি
অপরাধজনক বিশ্বাসভঙ্গ
প্রতারণা
কোনোটি নয়
56. সরকারি কোনো সম্পত্তি ছাড়া অন্যকোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন (Acquisition of Right to Easements) করতে হলে উক্ত জমিতে একনাগাড়ে কত বছর ধরে ভোগ করতে হবে ?
৬০ বছর
২০ বছর
৪০ বছর
২৫ বছর
57. The Specific Relief Act, 1877 এর কত ধারা অনুযায়ী ঘোষণামূলক ডিক্রির প্রতিকার প্রার্থনা করা যেতে পারে ?
৪১ ধারা
৪৪ ধারা
৪২ ধারা
৫৪ ধারা
58. আপিল মেমো সংশোধনের সময় -
আদালত কর্তৃক নির্ধারিত সময়
২১ দিনের মধ্যে
১৫ দিনের মধ্যে
৭ দিনের মধ্যে
59. সাব্যস্ত দেনাদার (Judgement Debtor) মহিলা হলে আদালত নির্দেশ দিয়ে পারেন না -
দেওয়ানি কয়েদে আটকের
তার সম্পত্তি ক্রোকের
ডিক্রিকৃত সম্পত্তি ডিক্রিদারকে অর্পণের
আদালতে হাজির করানোর
60. সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অনধিক কত টাকা জরিমানা করলে, সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না ?
২০০ টাকা
১০০ টাকা
৫০ টাকা
৫০০ টাকা
61. The Code of Criminal Procedure, 1898 এর ১০০ ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তির তল্লাশির জন্য আদেশ দিতে পারে -
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট
নির্বাহী ম্যাজিস্ট্রেট
উপরের সবগুলো
62. The Specific Relief Act, 1877 এর ৯ ধারায় মোকদ্দমায় বাদীকে নিচের কোন বিষয়টি প্রমাণ করতে হবে ?
চৌহদ্দী
দলিল
স্বত্ব
দখল ও বেদখল
63. অপমান, বিরক্ত বা উক্ত্যক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন করা হলে আদালত তা নিষিদ্ধ করতে পারে The Evidence Act, 1872 এর কত ধারা অনুযায়ী ?
১৫০ ধারায়
১৫১ ধারায়
১৫২ ধারায়
১৫৩ ধারায়
64. ম্যাজিস্ট্রেট আসামির দোষস্বীকারমূলক বক্তব্য The Code of Criminal Procedure, 1898 এর ১৬৪ ধারা অনুযায়ী লিপিবদ্ধ করে। আসামির এই দোষস্বীকারোক্তিমূলক বক্তব্য The Evidence Act, 1872 এর কত ধারা অনুযায়ী জেরা করা যাবে ?
১৪২ ধারা
১৪৩ ধারা
১৪৪ ধারা
১৪৫ ধারা
65. খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ (kidnapping) বা অপহরণ করার জন্য The Penal Code, 1860 অনুযায়ী শাস্তির উল্লেখ আছে ?
৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা
৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা
১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা
১২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা
66. The Penal Code, 1860 অনুযায়ী কত বছর বয়স্ক অপরিণত বোধশক্তিসম্পন্ন শিশুর কাজ অপরাধ নয় ?
৭ - ১২ বছর
৯ - ১২ বছর
৫ - ১০ বছর
১০ - ১২ বছর
67. The Limitation Act, 1908 এর কোনো কিছুই প্রযোজ্য হবে না -
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্ষেত্রে
দেওয়ানি কার্যবিধির ক্ষেত্রে
The Special Powers Act, 1974 এর ক্ষেত্রে
উপরের সবকটি
68. আদেশ ৪১ এর ২৩ বিধি অধীন আপিল আদালত মোকদ্দমা পুনর্বিচারের জন্য প্রেরণের আদেশ দিলে তার বিরুদ্ধে প্রতিকার কি ?
রিভিশন
আপিল
রিভিউ
সবকটি
69. জেলা জজের নিকট হতে মোকদ্দমা প্রত্যাহার করতে পারে -
আপিল বিভাগ
অ্যাটর্নি জেনারেল
হাইকোর্ট বিভাগ
অতিরিক্ত জেলা জজ
70. চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৭ বছরের কারাদণ্ডাদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে ?
দায়রা আদালত
মহানগর দায়রা আদালতে
হাইকোর্ট বিভাগে
জেলা জজ আদালতে
71. The Evidence Act, 1872 এর কোন ধারায় সাক্ষীকে তার স্মৃতি পুনরুজ্জীবিত (Refresh Memory) করতে অনুমতি প্রদান করা যেতে পারে ?
১৫৮ ধারায়
১৫৯ ধারায়
১৬০ ধারায়
১৬১ ধারায়
72. স্বীকৃতি (Admission) কি হিসেবে ব্যবহার হয়ে থাকে ?
সাক্ষ্য
চূড়ান্ত প্রমাণ
বাধা
কোনোটি নয়
73. ‘খ’ একজন পুলিশ কর্মকর্তা, আদালতের নির্দেশে ‘ক’ কে আইনানুগতভাবে গ্রেফতার করে। এতে ‘ক’ প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে, ‘খ’ কে হত্যা করে। ‘ক’ The Penal Code, 1860 অনুযায়ী কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে -
৩০৯ ধারায়
৩০২ ধারায়
৩০৪ ধারায়
৩০৪এ ধারায়
74. কেবলমাত্র অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড হবে -
বিনাশ্রম
সশ্রম
সশ্রম বা বিনাশ্রম
প্রথম অর্ধাংশ সশ্রম ও শেষ অর্ধাংশ বিনাশ্রম
75. ডিক্রি জারিতে বিক্রয় রদ করার জন্য আবেদন করার মেয়াদ -
৩০ দিন
১৫ দিন
৭ দিন
৬০ দিন
76. The Specific Relief Act, 1877 এর ৯ ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষ দায়ের করতে পারে -
আপিল
রিভিশন
রিভিউ
রেফারেন্স
77. রিসিভার (Receiver) নিয়োগ করার পদ্ধতি The Code of Civil Procedure, 1908 এর কোথায় উল্লেখ আছে ?
অর্ডার ৪০ রুল ১
অর্ডার ৪২ রুল ১
অর্ডার ৩৯ রুল ১
অর্ডার ৭ রুল ১১
78. The Code of Civil Procedure, 1908 এর কত ধারায় দেওয়ানি মোকদ্দমা বিষয়ে দেওয়ানি আদালতগুলোকে সাধারণ এখতিয়ার দেওয়া হয়েছে ?
২ ধারা
৯ ধারা
১১ ধারা
১৫১ ধারা
79. রেস-সাবজুডিস (Res-Subjudice) হলো -
মামলা বিচারে বাধা
মামলা দায়েরে বাধা
মামলা স্থানান্তরে বাধা
মামলা প্রত্যাহারে বাধা
80. আদালত কেবলমাত্র জরিমানা আরোপ করলে এবং জরিমানার পরিবর্তে কারাদণ্ড দিলে, উক্ত জরিমানার টাকা পরিশোধ করতে হবে -
২০ দিনের মধ্যে
৪০ দিনের মধ্যে
৩০ দিনের মধ্যে
৬০ দিনের মধ্যে
81. Complaint বলতে বুঝায় -
জেলা ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ
দায়রা জজের নিকট দায়েরকৃত অভিযোগ
পুলিশ অফিসারের নিকট দায়েরকৃত অভিযোগ
82. The Evidence Act, 1872 এর ১১৮ ধারায় নিম্নলিখিত কে যোগ্য সাক্ষী বলে গণ্য হবে -
অভিযুক্ত
শিশু
বিকৃত মস্তিকের ব্যক্তি
উপরের সবগুলো
83. যদি কোনো দলিল আইনে প্রত্যায়নের বিধান থাকে, তাহলে উক্ত দলিল সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে হলে উক্ত দলিল সম্পাদনের বিষয়ে সর্বনিম্ন কয়জন প্রত্যায়নকারী সাক্ষীকে (Attested Witness) আহবান করতে হবে ?
২ জন
১ জন
৪ জন
৩ জন
84. The Evidence Act, 1872 এর খসড়া প্রস্তুত করে -
স্যার হেনরি সামার মেইন
স্যার জেমস ফিটজেমস স্টিফেন
প্রফেসর তেইর
জন ম্যাকলে
85. দলিলি (Documentary) সাক্ষ্যকে কত ভাগে ভাগ করা যায় ?
২ টি
৩ টি
৪ টি
৫ টি
86. আঠারো (১৮) বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি ইচ্ছাকৃত মৃত্যুবরণ করে। তাহলে উক্ত মৃত্যু হবে -
নিন্দনীয় নরহত্যা
খুন
নরহত্যা
নিজে নিজের মৃত্যু ঘটানোর কারণে কোনো অপরাধ হয়নি
87. নিচের কোনটি তত্বগত আইন ?
ফৌজদারি কার্যবিধি
দন্ডবিধি
সুনির্দিষ্ট প্রতিকার আইন
খ এবং গ উভয়
88. The Limitation Act, 1908 এর মোট অণুচ্ছেদ কয়টি ?
১৮২ টি
১৮৩ টি
১৮৪ টি
১৮৫ টি
89. The Specific Relief Act, 1877 এর মোট ধারা কয়টি ?
৬০ টি
৬৫ টি
৫৭ টি
৫১ টি
90. সহকারী জজের রায়ের বিরুদ্ধে কোন আদালতে রিভিউ দায়ের করা যায় ?
রায় প্রদানকারী সহকারী জজ আদালতে
জেলা জজ আদালতে
সিনিয়ার সহকারী জজ আদালতে
হাইকোর্ট বিভাগে
91. “Decree” এর সংজ্ঞা The Code of Civil Procedure, 1908 এর কত ধারায় দেয়া হয়েছে ?
২(২) ধারায়
২(১৪) ধারায়
২(৭) ধারায়
৯৬ ধারায়
92. অভিযোগকারী নালিশ প্রত্যাহার করতে পারে -
সরকারের অনুমতিতে
ম্যাজিস্ট্রেটের অনুমতিতে
পাবলিক প্রসিকিউটরের অনুমতিতে
উপরের সবগুলো
93. কোনো ব্যক্তি খুন করার বা খুন সহকারে দস্যুতা অনুষ্ঠান বা শিশু অপহরণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করলে, উক্ত ব্যক্তি নিম্নলিখিত কোন ধরনের অপরাধে অপরাধী হবে -
খুন করার অপরাধে
শিশু পাচার
ঠগ
উপরের সবকটি
94. The Penal Code, 1860 এ বর্ণিত অপরাধগুলির মধ্যে সর্বনিম্ন সাজা ?
২৪ ঘন্টার বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা জরিমানা
২৪ ঘন্টার বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা জরিমানা বা উভয়ই
১ দিনের বিনাশ্রম কারাদণ্ড বা ১০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
১ মাসের বিনাশ্রম কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
95. The Limitation Act, 1908 এর ৫ ধারায় তামাদি মওকুফের জন্য যে সকল বিষয় দরখাস্তকারীকে প্রমাণ করতে হবে -
যথেষ্ট কারণ
বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা
সরল বিশ্বাসে বিলম্বের ব্যাখ্যা
সবগুলো
96. The Specific Relief Act, 1877 এর ৫৬ ধারা অনুযায়ী কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জর করবে না ?
৮ টি
৯ টি
১১ টি
১০ টি
97. আরজিতে উল্লিখিত বক্তব্য লিখিত বর্ণনায় অস্বীকার করা না হলে, সে বক্তব্য -
বিবাদী সাক্ষ্য দিয়ে খণ্ডন করতে পারবে
বিবাদীর অস্বীকৃতি বলে গণ্য হবে
বিবাদীর স্বীকৃতি বলে গণ্য হবে
উপরের কোনোটি নয়
98. সাধারণত কত দিনের মধ্যে দায়রা আদালতের বিচার শেষ করার নির্দেশনা আছে ?
১৮০ দিন
৩৬০ দিন
১২০ দিন
২৪০ দিন
99. The Code of Criminal Procedure, 1898 এর কত ধারায় “Advocate” এর সংজ্ঞা দেওয়া আছে -
৪(১)(ক) ধারায়
৪(১)(খ) ধারায়
৪(১)(গ) ধারায়
৪(১)(ঙ) ধারায়
100. The Code of Criminal Procedure, 1898 এর ১০০ ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তির তল্লাশির জন্য আদেশ দিতে পারে -
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট
নির্বাহী ম্যাজিস্ট্রেট
উপরের সবগুলো
101. সরকার বিশেষ ম্যাজিস্ট্রেট (Special Magistrate) নিয়োগ দিতে পারে -
মহানগর এলাকায়
মহানগর এলাকার বাইরে
যেকোনো এলাকায়
কোনটি নয়
102. The Code of Criminal Procedure, 1898 অনুযায়ী ১২০ দিনের মধ্যে মামলার তদন্ত কার্য সম্পন্ন করার বিধানটি -
নির্দেশনামূলক
বিবেচনামূলক
বাধ্যতামূলক
নিষেধাজ্ঞামূলক
Submit